প্রশ্ন: সঙ্গী হারিয়ে গেলে কী করবো? উত্তর: মসজিদে প্রবেশের আগেই কোথায় সবাই একত্র হবেন তা নির্ধারিত করুন। নির্ধারিত স্থানে যান এবং অপেক্ষা করুন অথবা ফোন করুন। হারিয়ে যাওয়া সাথির ফোন না থাকলে এজেন্সির সাথে যোগাযোগ করুন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: মসজিদুল হারামে পথ হারালে কী করবো? উত্তর: মসজিদে প্রবেশের আগেই কোথায় সবাই একত্র হবেন তা নির্ধারিত করুন। নির্ধারিত স্থানে যান অথবা গ্রুপ লিডারের সাথে যোগাযোগ করুন। সাথে ফোন না থাকলে অনেক বাংলাদেশী ভাই আছেন হোটেল কার্ড দেখিয়ে সাহায্য নিন। একা পথ হারানোর সম্ভবনা থাকলে সাথীদের সাথে একত্র চলবেন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: হিট স্ট্রোক হলে কী করণীয়? উত্তর: ছায়াযুক্ত স্থানে যান, পানি পান করুন এবং চিকিৎসা নিন। বেশি সমস্যা হলে এম্বুলেন্স কল করুন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: ডিহাইড্রেশন হলে কী করবো? উত্তর: বেশি বেশি পানি ও ওরস্যালাইন পান করুন এবং বিশ্রাম নিন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: জ্বর বা অসুস্থ হলে কী করবো? উত্তর: আপনার নিকট প্রাথমিক যে ওষুধ আছে তা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। অথবা বাংলাদেশ হজ মিশনে গিয়ে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে হাজীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে সেটা গ্রহণ করুন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: রুমে সমস্যা থাকলে কী করবো? উত্তর: এজেন্সির প্রতিনিধি বা হোটেল ম্যানেজমেন্টকে জানান এবং রুম পরিবর্তনের অনুরোধ করুন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: হোটেল বুকিং না পেলে কী করবো? উত্তর: এজেন্সির প্রতিনিধি বা হোটেল রিসেপশনের সাথে যোগাযোগ করুন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: ইমিগ্রেশনে সমস্যা হলে কী করবো? উত্তর: পাসপোর্ট, ভিসা ও ট্রাভেল ডকুমেন্ট দেখিয়ে অফিসারের নির্দেশনা অনুসরণ করুন। এজেন্সির সাথে ভ্রমণ করুন ও সহযোগিতা নিন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: ফ্লাইট মিস হলে কী করবো? উত্তর: এয়ারলাইন্স কাউন্টারে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করুন। এজেন্সির সাথে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইট এর ব্যবস্থা করুন।
নোট: বাংলাদেশ এর রাস্তার অবস্থার কথা চিন্তা করে একটু বেশি সময় নিয়ে এয়ারপোর্ট এ চলে আসেন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: আমার ভিসা এখনো আসেনি, কী করবো? উত্তর: এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং ভিসা স্ট্যাটাস যাচাই করুন এখানে: https://visa.mofa.gov.sa/visaservices/searchvisa
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
● প্রশ্ন: এহরাম বাঁধার পর ভুলবশত কোনো নিষিদ্ধ
কাজ (যেমন: সুগন্ধি ব্যবহার বা চুল-নখ কাটা) হয়ে গেলে কী করণীয়?
● সমাধান:
○ ভুলবশত বা অজ্ঞানতাবশত হলে
দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চান এবং সতর্ক হয়ে যান।
○ ভুলের ধরণ অনুযায়ী 'দম' (পশু কোরবানি) বা 'সদকা' ওয়াজিব হতে পারে। এই বিষয়ে আপনার সাথে অবস্থানরত নির্ভরযোগ্য আলেম অথবা মক্কা/মদিনায় অবস্থানরত নির্ভরযোগ্য আলেম এর সাথে যোগাযো...
●প্রশ্ন: এহরাম বাঁধার পর ভুলবশত কোনো নিষিদ্ধ
কাজ (যেমন: সুগন্ধি ব্যবহার বা চুল-নখ কাটা) হয়ে গেলে কী করণীয়?
●সমাধান:
○ভুলবশত বা অজ্ঞানতাবশত হলে
দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চান এবং সতর্ক হয়ে যান।
○ভুলের ধরণ অনুযায়ী 'দম' (পশু কোরবানি) বা 'সদকা' ওয়াজিব হতে পারে। এই বিষয়ে আপনার সাথে অবস্থানরত নির্ভরযোগ্য আলেম অথবা মক্কা/মদিনায় অবস্থানরত নির্ভরযোগ্য আলেম এর সাথে যোগাযোগ করে সঠিক মাসয়ালা জেনে নিন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
● প্রশ্ন: সফরের সময় পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ
কাগজপত্র হারিয়ে গেলে কী করতে হবে?
● সমাধান:
○ পাসপোর্টের মূল কপি সাধারণত
এজেন্সির গাইড বা মোয়াল্লেমের কাছে জমা থাকে। যদি আপনার কাছে থাকা অবস্থায় হারিয়ে যায়,
তবে দ্রুত আপনার এজেন্সিকে জানান।
○ তারা মক্কায় অবস্থিত বাংলাদেশ
হজ মিশন বা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় ট্রাভেল পারমিট (Travel Permit) ইস্যু
করার ব্যবস্...
●প্রশ্ন: সফরের সময় পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ
কাগজপত্র হারিয়ে গেলে কী করতে হবে?
●সমাধান:
○পাসপোর্টের মূল কপি সাধারণত
এজেন্সির গাইড বা মোয়াল্লেমের কাছে জমা থাকে। যদি আপনার কাছে থাকা অবস্থায় হারিয়ে যায়,
তবে দ্রুত আপনার এজেন্সিকে জানান।
○তারা মক্কায় অবস্থিত বাংলাদেশ
হজ মিশন বা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় ট্রাভেল পারমিট (Travel Permit) ইস্যু
করার ব্যবস্থা করবেন।
○টিপস: সফরের আগেই পাসপোর্টের কয়েকটি ছবি ও স্ক্যান কপি আপনার ফোনে বা ইমেইলে
সংরক্ষণ করুন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে পৌঁছানোর পর যদি লাগেজ খুঁজে না পাওয়া
যায়, তবে করণীয় কী?
সমাধান:
১।
হজ এর ক্ষেত্রে
○ আপনার মোয়াল্লেম বা এজেন্সির
প্রতিনিধিকে বিষয়টি জানান। এজেন্সী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন।
○ টিপস: হ্যান্ড ব্যাগে সবসময় এক জোড়া অতিরিক্ত এহরামের কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র
রাখুন, যেন মূল লাগেজ হারালেও সমস্যা না হয়।
২।
উমরাহ এর ক্ষেত্রে
○ লাগ...
প্রশ্ন: জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে পৌঁছানোর পর যদি লাগেজ খুঁজে না পাওয়া
যায়, তবে করণীয় কী?
সমাধান:
১।
হজ এর ক্ষেত্রে
○আপনার মোয়াল্লেম বা এজেন্সির
প্রতিনিধিকে বিষয়টি জানান। এজেন্সীবিষয়টিনিয়েসংশ্লিষ্টপ্রতিনিধিরসাথেযোগাযোগকরবেন।
○টিপস: হ্যান্ড ব্যাগে সবসময় এক জোড়া অতিরিক্ত এহরামের কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র
রাখুন, যেন মূল লাগেজ হারালেও সমস্যা না হয়।
২।
উমরাহ এর ক্ষেত্রে
○লাগেজবেল্টেরআশেপাশেভালোকরেখুঁজুন।নাপেলেঅবিলম্বে 'Lost and Found' ডেস্কেগিয়েআপনারল্যাগেজট্যাগদেখিয়েঅভিযোগজমাদিন।
প্রশ্ন: সৌদি আরবে পৌঁছানোর পর পরিবারের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের সমস্যা হলে কী করা উচিত?
সমাধান:
এয়ারপোর্টে নেমেই আপনার পাসপোর্ট দেখিয়ে একটি স্থানীয় (STC, Mobily, বা Zain) ওমরাহ/হজ সিম কার্ড কিনে নিন অথবা দেশ থেকে রোমিং চালু করে নিন। ।
ইন্টারনেট প্যাকেজ চালু রাখুন যেন গুগল ম্যাপের সাহায্যে হোটেলের লোকেশন ট্র্যাক করা যায়।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: মিনা, আরাফাত বা হারাম শরীফের বিশাল এলাকায় যদি কেউ দলছুট হয়ে পথ হারিয়ে ফেলে, তাহলে সে কী করবে?সমাধান:হোটেল কার্ড: হোটেল থেকে বের হওয়ার সময় অবশ্যই হোটেলের ঠিকানা ও ফোন নম্বর সংবলিত কার্ড সাথে রাখবেন।রিস্টব্যান্ড/আইডি কার্ড: বাংলাদেশ সরকার বা ট্রাভেল এজেন্সি থেকে দেওয়া আইডি কার্ড বা রিস্টব্যান্ড সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন।ল্যান্ডমার্ক মনে রাখা: হারাম শরীফে প্রবেশের সময় কত নম্বর গেট দিয়ে ঢুকছেন (যেমন: কিং আব্দুল আজিজ গেট, বাবুল উমরাহ) তা মনে রাখুন বা ছবি তুলে রাখুন।বাংলাদেশ হাজি ক্যাম্প: মক্কা...
প্রশ্ন: মিনা, আরাফাত বা হারাম শরীফের বিশাল এলাকায় যদি কেউ দলছুট হয়ে পথ হারিয়ে ফেলে, তাহলে সে কী করবে?
সমাধান:
হোটেল কার্ড: হোটেল থেকে বের হওয়ার সময় অবশ্যই হোটেলের ঠিকানা ও ফোন নম্বর সংবলিত কার্ড সাথে রাখবেন।
রিস্টব্যান্ড/আইডি কার্ড: বাংলাদেশ সরকার বা ট্রাভেল এজেন্সি থেকে দেওয়া আইডি কার্ড বা রিস্টব্যান্ড সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন।
ল্যান্ডমার্ক মনে রাখা: হারাম শরীফে প্রবেশের সময় কত নম্বর গেট দিয়ে ঢুকছেন (যেমন: কিং আব্দুল আজিজ গেট, বাবুল উমরাহ) তা মনে রাখুন বা ছবি তুলে রাখুন।
বাংলাদেশ হাজি ক্যাম্প: মক্কা বা মিনায় হারিয়ে গেলে "বাংলাদেশ হাজি ক্যাম্প" বা সৌদি পুলিশের (মাকতাব) সাহায্য নিন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: তাওয়াফ বা সাঈ করার সময় প্রচণ্ড ভিড়ে যদি কেউ অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়ে, তবে কী করণীয়?
সমাধান:
ভিড়ের মধ্যে জোর করে এগিয়ে না গিয়ে একপাশে সরে আসুন।
হারাম শরীফের ভেতরে পর্যাপ্ত হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে। অসুস্থ বা বয়স্কদের জন্য হুইলচেয়ার বা ইলেকট্রিক স্কুটার সার্ভিস ব্যবহার করুন।
জরুরি প্রয়োজনে দায়িত্বরত মেডিকেল টিম বা গাইডদের সাহায্য নিন।
ড
ড. সাইফুল ইসলাম
2 months ago
প্রশ্ন: মক্কা-মদিনায় প্রচণ্ড গরম ও অতিরিক্ত হাঁটার কারণে শরীর ডিহাইড্রেটেড (পানির শূন্যতা) হয়ে পড়ে এবং পায়ে ফোসকা পড়ে। এর সমাধান কী?
সমাধান:
সবসময় সাথে ওয়ান-টাইম কাপ বা পানির বোতল রাখুন এবং প্রচুর জমজমের পানি পান করুন।
হাঁটার জন্য আরামদায়ক, নরম ও হালকা জুতো বা স্যান্ডেল ব্যবহার করুন।
পায়ে ফোসকা পড়া এড়াতে কেডস-সুতির মোজা পরতে পারেন (এহরামের অবস্থা ছাড়া)। ফোসকা পড়লে তা গলিয়ে ফেলবেন না, অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: ইহরাম নোংরা হলে অথবা নাপাকি লাগলে পরিবর্তন করা যাবে কি? উত্তর: পরিবর্তন করা যাবে। পরিবর্তন করে আরেক সেট ইহরাম পড়তে হবে।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: ইহরামে সেলাই করা কাপড় পরা যাবে? উত্তর: পুরুষের জন্য ইহরাম অবস্থায় শরীরের মাপে সেলাই করা কাপড় পড়া যাবে না।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: ইহরামে সুগন্ধি ব্যবহার করা যাবে? উত্তর: ইহরাম বাধার আগে শরীরে সুগন্ধি ব্যবহার করা যাবে। ইহরাম বাধার পরে আর ব্যবহার করা যাবে না।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: ইহরাম কোথা থেকে বাঁধতে হবে? উত্তর: নির্ধারিত মীকাত অতিক্রম করার আগেই ইহরাম বাঁধতে হবে।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: হোটেল দূরে হলে কী করবো? উত্তর: শাটল বাস বা স্থানীয় পরিবহন ব্যবহার করুন।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: রুম পরিবর্তন করা যাবে কি? উত্তর: হোটেলের প্রাপ্যতার উপর নির্ভর করবে। উমরাহর ক্ষেত্রে বিষয়টি সহজ। হজের ক্ষেত্রে সম্ভব কিন্তু এজেন্সির সাথে কথা বলে নিতে হবে।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: হোটেলে চেক-ইন করতে কী লাগবে? উত্তর: উমরাহর ক্ষেত্রে পাসপোর্ট ও বুকিং ভাউচার। হজের ক্ষেত্রে এজেন্সী সাথে থেকে সব কিছু করে দেবে।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: উমরাহ সফরে ট্রানজিটে সমস্যা হলে করণীয়? উত্তর: এজেন্সির সাথে কথা বলুন ও ট্রানজিট ডেস্কের সহায়তা নিন।
আ
আবু আব্দুল্লাহ
3 months ago
প্রশ্ন: লাগেজ হারিয়ে গেলে কী করবো? উত্তর: এজেন্সির সাথে যোগাযোগ করে সমাধান করুন।
A
Abdullah
3 months ago
প্রশ্ন: ফ্লাইট বিলম্ব হলে কী করণীয়? উত্তর: হজ এজেন্সির সাথে যোগাযোগ করুন। ইহরাম ইমিগ্রেশন অতিক্রম করার পর বাঁধুন।
A
Abdullah
3 months ago
প্রশ্ন: লাগেজের ওজন কত হতে পারে? উত্তর: হজ ফ্লাইটে ২৩ কেজি করে ২ টি বুকিং লাগেজ আর হাতে নেয়া যাবে ৭ কেজি ।
A
Abdullah
3 months ago
প্রশ্ন: বিমানবন্দরে কত ঘণ্টা আগে পৌঁছাতে হবে? উত্তর: হজের ক্ষেত্রে কমপক্ষে ৬-৮ ঘণ্টা আগে হজ ক্যাম্পে আসতে হবে।
A
Abdullah
3 months ago
প্রশ্ন: পাসপোর্ট হারালে কী করবো? উত্তর: পুলিশ রিপোর্ট করে বাংলাদেশ কনস্যুলেটের সাথে যোগাযোগ করুন।
প্রশ্ন: সঙ্গী হারিয়ে গেলে কী করবো?
উত্তর: মসজিদে প্রবেশের আগেই কোথায় সবাই একত্র হবেন তা নির্ধারিত করুন। নির্ধারিত স্থানে যান এবং অপেক্ষা করুন অথবা ফোন করুন। হারিয়ে যাওয়া সাথির ফোন না থাকলে এজেন্সির সাথে যোগাযোগ করুন।
প্রশ্ন: মসজিদুল হারামে পথ হারালে কী করবো?
উত্তর: মসজিদে প্রবেশের আগেই কোথায় সবাই একত্র হবেন তা নির্ধারিত করুন। নির্ধারিত স্থানে যান অথবা গ্রুপ লিডারের সাথে যোগাযোগ করুন। সাথে ফোন না থাকলে অনেক বাংলাদেশী ভাই আছেন হোটেল কার্ড দেখিয়ে সাহায্য নিন। একা পথ হারানোর সম্ভবনা থাকলে সাথীদের সাথে একত্র চলবেন।
প্রশ্ন: হিট স্ট্রোক হলে কী করণীয়?
উত্তর: ছায়াযুক্ত স্থানে যান, পানি পান করুন এবং চিকিৎসা নিন। বেশি সমস্যা হলে এম্বুলেন্স কল করুন।
প্রশ্ন: ডিহাইড্রেশন হলে কী করবো?
উত্তর: বেশি বেশি পানি ও ওরস্যালাইন পান করুন এবং বিশ্রাম নিন।
প্রশ্ন: জ্বর বা অসুস্থ হলে কী করবো?
উত্তর: আপনার নিকট প্রাথমিক যে ওষুধ আছে তা ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। অথবা বাংলাদেশ হজ মিশনে গিয়ে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে হাজীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে সেটা গ্রহণ করুন।
প্রশ্ন: রুমে সমস্যা থাকলে কী করবো?
উত্তর: এজেন্সির প্রতিনিধি বা হোটেল ম্যানেজমেন্টকে জানান এবং রুম পরিবর্তনের অনুরোধ করুন।
প্রশ্ন: হোটেল বুকিং না পেলে কী করবো?
উত্তর: এজেন্সির প্রতিনিধি বা হোটেল রিসেপশনের সাথে যোগাযোগ করুন।
প্রশ্ন: ইমিগ্রেশনে সমস্যা হলে কী করবো?
উত্তর: পাসপোর্ট, ভিসা ও ট্রাভেল ডকুমেন্ট দেখিয়ে অফিসারের নির্দেশনা অনুসরণ করুন। এজেন্সির সাথে ভ্রমণ করুন ও সহযোগিতা নিন।
প্রশ্ন: ফ্লাইট মিস হলে কী করবো?
উত্তর: এয়ারলাইন্স কাউন্টারে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করুন। এজেন্সির সাথে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইট এর ব্যবস্থা করুন।
নোট: বাংলাদেশ এর রাস্তার অবস্থার কথা চিন্তা করে একটু বেশি সময় নিয়ে এয়ারপোর্ট এ চলে আসেন।
উত্তর: এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং ভিসা স্ট্যাটাস যাচাই করুন এখানে: https://visa.mofa.gov.sa/visaservices/searchvisa
● প্রশ্ন: এহরাম বাঁধার পর ভুলবশত কোনো নিষিদ্ধ কাজ (যেমন: সুগন্ধি ব্যবহার বা চুল-নখ কাটা) হয়ে গেলে কী করণীয়? ● সমাধান: ○ ভুলবশত বা অজ্ঞানতাবশত হলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চান এবং সতর্ক হয়ে যান। ○ ভুলের ধরণ অনুযায়ী 'দম' (পশু কোরবানি) বা 'সদকা' ওয়াজিব হতে পারে। এই বিষয়ে আপনার সাথে অবস্থানরত নির্ভরযোগ্য আলেম অথবা মক্কা/মদিনায় অবস্থানরত নির্ভরযোগ্য আলেম এর সাথে যোগাযো...
● প্রশ্ন: এহরাম বাঁধার পর ভুলবশত কোনো নিষিদ্ধ কাজ (যেমন: সুগন্ধি ব্যবহার বা চুল-নখ কাটা) হয়ে গেলে কী করণীয়?
● সমাধান:
○ ভুলবশত বা অজ্ঞানতাবশত হলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চান এবং সতর্ক হয়ে যান।
○ ভুলের ধরণ অনুযায়ী 'দম' (পশু কোরবানি) বা 'সদকা' ওয়াজিব হতে পারে। এই বিষয়ে আপনার সাথে অবস্থানরত নির্ভরযোগ্য আলেম অথবা মক্কা/মদিনায় অবস্থানরত নির্ভরযোগ্য আলেম এর সাথে যোগাযোগ করে সঠিক মাসয়ালা জেনে নিন।
● প্রশ্ন: সফরের সময় পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেলে কী করতে হবে? ● সমাধান: ○ পাসপোর্টের মূল কপি সাধারণত এজেন্সির গাইড বা মোয়াল্লেমের কাছে জমা থাকে। যদি আপনার কাছে থাকা অবস্থায় হারিয়ে যায়, তবে দ্রুত আপনার এজেন্সিকে জানান। ○ তারা মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন বা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় ট্রাভেল পারমিট (Travel Permit) ইস্যু করার ব্যবস্...
● প্রশ্ন: সফরের সময় পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেলে কী করতে হবে?
● সমাধান:
○ পাসপোর্টের মূল কপি সাধারণত এজেন্সির গাইড বা মোয়াল্লেমের কাছে জমা থাকে। যদি আপনার কাছে থাকা অবস্থায় হারিয়ে যায়, তবে দ্রুত আপনার এজেন্সিকে জানান।
○ তারা মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন বা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় ট্রাভেল পারমিট (Travel Permit) ইস্যু করার ব্যবস্থা করবেন।
○ টিপস: সফরের আগেই পাসপোর্টের কয়েকটি ছবি ও স্ক্যান কপি আপনার ফোনে বা ইমেইলে সংরক্ষণ করুন।
প্রশ্ন: জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে পৌঁছানোর পর যদি লাগেজ খুঁজে না পাওয়া যায়, তবে করণীয় কী? সমাধান: ১। হজ এর ক্ষেত্রে ○ আপনার মোয়াল্লেম বা এজেন্সির প্রতিনিধিকে বিষয়টি জানান। এজেন্সী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন। ○ টিপস: হ্যান্ড ব্যাগে সবসময় এক জোড়া অতিরিক্ত এহরামের কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র রাখুন, যেন মূল লাগেজ হারালেও সমস্যা না হয়। ২। উমরাহ এর ক্ষেত্রে ○ লাগ...
প্রশ্ন: জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে পৌঁছানোর পর যদি লাগেজ খুঁজে না পাওয়া যায়, তবে করণীয় কী?
সমাধান:
১। হজ এর ক্ষেত্রে
○ আপনার মোয়াল্লেম বা এজেন্সির প্রতিনিধিকে বিষয়টি জানান। এজেন্সী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন।
○ টিপস: হ্যান্ড ব্যাগে সবসময় এক জোড়া অতিরিক্ত এহরামের কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র রাখুন, যেন মূল লাগেজ হারালেও সমস্যা না হয়।
২। উমরাহ এর ক্ষেত্রে
○ লাগেজ বেল্টের আশেপাশে ভালো করে খুঁজুন। না পেলে অবিলম্বে 'Lost and Found' ডেস্কে গিয়ে আপনার ল্যাগেজ ট্যাগ দেখিয়ে অভিযোগ জমা দিন।
○ আপনার মোয়াল্লেম বা এজেন্সির প্রতিনিধিকে বিষয়টি জানান।
○ টিপস: হ্যান্ড ব্যাগে সবসময় এক জোড়া অতিরিক্ত এহরামের কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র রাখুন, যেন মূল লাগেজ হারালেও সমস্যা না হয়।
প্রশ্ন: সৌদি আরবে পৌঁছানোর পর পরিবারের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের সমস্যা হলে কী করা উচিত?
সমাধান:
এয়ারপোর্টে নেমেই আপনার পাসপোর্ট দেখিয়ে একটি স্থানীয় (STC, Mobily, বা Zain) ওমরাহ/হজ সিম কার্ড কিনে নিন অথবা দেশ থেকে রোমিং চালু করে নিন। ।
ইন্টারনেট প্যাকেজ চালু রাখুন যেন গুগল ম্যাপের সাহায্যে হোটেলের লোকেশন ট্র্যাক করা যায়।
প্রশ্ন: মিনা, আরাফাত বা হারাম শরীফের বিশাল এলাকায় যদি কেউ দলছুট হয়ে পথ হারিয়ে ফেলে, তাহলে সে কী করবে?সমাধান:হোটেল কার্ড: হোটেল থেকে বের হওয়ার সময় অবশ্যই হোটেলের ঠিকানা ও ফোন নম্বর সংবলিত কার্ড সাথে রাখবেন।রিস্টব্যান্ড/আইডি কার্ড: বাংলাদেশ সরকার বা ট্রাভেল এজেন্সি থেকে দেওয়া আইডি কার্ড বা রিস্টব্যান্ড সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন।ল্যান্ডমার্ক মনে রাখা: হারাম শরীফে প্রবেশের সময় কত নম্বর গেট দিয়ে ঢুকছেন (যেমন: কিং আব্দুল আজিজ গেট, বাবুল উমরাহ) তা মনে রাখুন বা ছবি তুলে রাখুন।বাংলাদেশ হাজি ক্যাম্প: মক্কা...
প্রশ্ন: মিনা, আরাফাত বা হারাম শরীফের বিশাল এলাকায় যদি কেউ দলছুট হয়ে পথ হারিয়ে ফেলে, তাহলে সে কী করবে?
সমাধান:
হোটেল কার্ড: হোটেল থেকে বের হওয়ার সময় অবশ্যই হোটেলের ঠিকানা ও ফোন নম্বর সংবলিত কার্ড সাথে রাখবেন।
রিস্টব্যান্ড/আইডি কার্ড: বাংলাদেশ সরকার বা ট্রাভেল এজেন্সি থেকে দেওয়া আইডি কার্ড বা রিস্টব্যান্ড সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন।
ল্যান্ডমার্ক মনে রাখা: হারাম শরীফে প্রবেশের সময় কত নম্বর গেট দিয়ে ঢুকছেন (যেমন: কিং আব্দুল আজিজ গেট, বাবুল উমরাহ) তা মনে রাখুন বা ছবি তুলে রাখুন।
বাংলাদেশ হাজি ক্যাম্প: মক্কা বা মিনায় হারিয়ে গেলে "বাংলাদেশ হাজি ক্যাম্প" বা সৌদি পুলিশের (মাকতাব) সাহায্য নিন।
প্রশ্ন: তাওয়াফ বা সাঈ করার সময় প্রচণ্ড ভিড়ে যদি কেউ অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়ে, তবে কী করণীয়?
সমাধান:
ভিড়ের মধ্যে জোর করে এগিয়ে না গিয়ে একপাশে সরে আসুন।
হারাম শরীফের ভেতরে পর্যাপ্ত হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে। অসুস্থ বা বয়স্কদের জন্য হুইলচেয়ার বা ইলেকট্রিক স্কুটার সার্ভিস ব্যবহার করুন।
জরুরি প্রয়োজনে দায়িত্বরত মেডিকেল টিম বা গাইডদের সাহায্য নিন।
প্রশ্ন: মক্কা-মদিনায় প্রচণ্ড গরম ও অতিরিক্ত হাঁটার কারণে শরীর ডিহাইড্রেটেড (পানির শূন্যতা) হয়ে পড়ে এবং পায়ে ফোসকা পড়ে। এর সমাধান কী?
সমাধান:
সবসময় সাথে ওয়ান-টাইম কাপ বা পানির বোতল রাখুন এবং প্রচুর জমজমের পানি পান করুন।
হাঁটার জন্য আরামদায়ক, নরম ও হালকা জুতো বা স্যান্ডেল ব্যবহার করুন।
পায়ে ফোসকা পড়া এড়াতে কেডস-সুতির মোজা পরতে পারেন (এহরামের অবস্থা ছাড়া)। ফোসকা পড়লে তা গলিয়ে ফেলবেন না, অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন।
প্রশ্ন: ইহরাম নোংরা হলে অথবা নাপাকি লাগলে পরিবর্তন করা যাবে কি?
উত্তর: পরিবর্তন করা যাবে। পরিবর্তন করে আরেক সেট ইহরাম পড়তে হবে।
প্রশ্ন: ইহরামে সেলাই করা কাপড় পরা যাবে?
উত্তর: পুরুষের জন্য ইহরাম অবস্থায় শরীরের মাপে সেলাই করা কাপড় পড়া যাবে না।
প্রশ্ন: ইহরামে সুগন্ধি ব্যবহার করা যাবে?
উত্তর: ইহরাম বাধার আগে শরীরে সুগন্ধি ব্যবহার করা যাবে। ইহরাম বাধার পরে আর ব্যবহার করা যাবে না।
প্রশ্ন: ইহরাম কোথা থেকে বাঁধতে হবে?
উত্তর: নির্ধারিত মীকাত অতিক্রম করার আগেই ইহরাম বাঁধতে হবে।
প্রশ্ন: হোটেল দূরে হলে কী করবো?
উত্তর: শাটল বাস বা স্থানীয় পরিবহন ব্যবহার করুন।
প্রশ্ন: রুম পরিবর্তন করা যাবে কি?
উত্তর: হোটেলের প্রাপ্যতার উপর নির্ভর করবে। উমরাহর ক্ষেত্রে বিষয়টি সহজ। হজের ক্ষেত্রে সম্ভব কিন্তু এজেন্সির সাথে কথা বলে নিতে হবে।
প্রশ্ন: হোটেলে চেক-ইন করতে কী লাগবে?
উত্তর: উমরাহর ক্ষেত্রে পাসপোর্ট ও বুকিং ভাউচার। হজের ক্ষেত্রে এজেন্সী সাথে থেকে সব কিছু করে দেবে।
প্রশ্ন: উমরাহ সফরে ট্রানজিটে সমস্যা হলে করণীয়?
উত্তর: এজেন্সির সাথে কথা বলুন ও ট্রানজিট ডেস্কের সহায়তা নিন।
প্রশ্ন: লাগেজ হারিয়ে গেলে কী করবো?
উত্তর: এজেন্সির সাথে যোগাযোগ করে সমাধান করুন।
প্রশ্ন: ফ্লাইট বিলম্ব হলে কী করণীয়?
উত্তর: হজ এজেন্সির সাথে যোগাযোগ করুন। ইহরাম ইমিগ্রেশন অতিক্রম করার পর বাঁধুন।
প্রশ্ন: লাগেজের ওজন কত হতে পারে?
উত্তর: হজ ফ্লাইটে ২৩ কেজি করে ২ টি বুকিং লাগেজ আর হাতে নেয়া যাবে ৭ কেজি ।
প্রশ্ন: বিমানবন্দরে কত ঘণ্টা আগে পৌঁছাতে হবে?
উত্তর: হজের ক্ষেত্রে কমপক্ষে ৬-৮ ঘণ্টা আগে হজ ক্যাম্পে আসতে হবে।
প্রশ্ন: পাসপোর্ট হারালে কী করবো?
উত্তর: পুলিশ রিপোর্ট করে বাংলাদেশ কনস্যুলেটের সাথে যোগাযোগ করুন।